
প্রতি বছরের মতো এবারও বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অভিভাবকদের সাদর আমন্ত্রণ।